শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

নেপালে চলছে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্র প্রদর্শনী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : নেপাল ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গতকাল শুক্রবার থেকে কাঠমান্ডুতে ১০ দিনব্যাপী বাংলাদেশি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস নেপালের সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে আয়োজিত ‘স্পিরিট অফ ফ্রেন্ডশিপ’ শীর্ষক এ প্রদর্শনীটি উদ্বোধন করেছেন নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গা প্রসাদ উপ্রেতি।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার পরিচালনায় আজমীর হোসেন, বিশ্বজিৎ গোস্বামী, সৌরভ চৌধুরী, মং মং শো, লুম্বিনী দেওয়ান, জয়তু চাকমা, অংথোয়াই মারমা, সুদীপ চাকমা, নমস্তা রেমা, মুন্না বম এবং পিংকু ত্রিপুরা প্রমুখ বাংলাদেশের উদীয়মান চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গা প্রসাদ উপ্রেতি। এ ছাড়া নেপালে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ এবং নেপালের সুশীল সমাজের সদস্যবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit