সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ইউক্রেনে সামরিক অভিযানের কারণ পুনর্ব্যক্ত করলেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানের শুরুর ঘোষণায় পুতিন বলেছিলেন, “ইউক্রেনের ডোনবাস অঞ্চলকে নাৎসিবাদের কবল থেকে রক্ষা করতেই রুশ সেনাদের এই তৎপরতা।”আবারও সেই একই কথা পুনর্ব্যক্ত করলেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “শত্রুতার কারণে নয় বরং ডোনবাস অঞ্চলের ওপর ইউক্রেন যে মালিকানা দাবি করে চিরতরে তার অবসান ঘটাতে বিশেষ অভিযান চালাচ্ছে তার দেশ।”তিনি বৃহস্পতিবার কালিনিনগ্রাদের একটি ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক বক্তব্যে এই মন্তব্য করেন। পুতিন বলেন, ইউক্রেন সরকার আট বছর আগে দেশটির নারী ও পুরুষদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটাতে বিশেষ এই সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

তিনি বলেন, ২০১৪ সালে ইউক্রেনে একটি অভ্যুত্থান ঘটিয়ে পাশ্চাত্যপন্থি সরকারকে ক্ষমতায় আনার বিষয়টি ডোনেটস্ক, লুহানস্ক ও ক্রিমিয়া উপদ্বীপের জনগণ মেনে নিতে পারেনি। এ কারণে ওইসব অঞ্চলের জনগণের বিরুদ্ধে কিয়েভ যুদ্ধ শুরু করে যা আট বছর ধরে চলছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক নিয়ে বৃহত্তর ডোনবাস অঞ্চল গঠিত। এখানে রুশ ভাষাভাষী নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং ২০১৪ সাল থেকে ডোনবাস অঞ্চল রুশপন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে।

যদিও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে এবং মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, ডেইলি টাইমস, আল আরাবিয়া নিউজ, প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit