মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

জার্মানিতে পাইলটদের ধর্মঘট, ৮০০ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে পাইলটদের ধর্মঘটে একদিনে জার্মানির লুফথানসা কর্তৃপক্ষ ৮০০ ফ্লাইট বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত এক লাখ ৩০ হাজার যাত্রী। শুক্রবার কর্তৃপক্ষ এসব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। খবর রয়টার্সের।

বুধবার ভেরিনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন জানায়, বেতন নিয়ে আলোচনায় তারা ব্যর্থ হয়েছেন এবং লুফথানসার পাইলটরা বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে যাত্রী ও পণ্যবাহী কার্গো উভয় পরিষেবা বিঘ্নিত হবে। ভিসির দাবি, এ বছর পাঁচ হাজারের বেশি পাইলটের জন্য পাঁচ দশমিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দিতে হবে।

লুফথানসা কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইট বাতিল হওয়ায় ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে প্রভাব পড়বে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করার কথা জানা যায়। লুফথানসার এক মুখপাত্র বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় ফিরে আসার আশা করছি। তবে মূল্যস্ফীতির কারণে ক্ষতিপূরণ দাবির বিষয়টি অযৌক্তিক মনে করেন তিনি। লুফথানসা ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইনস গ্রুপ এবং এটি ইউরোউইংস, অস্ট্রিয়ান, সুইস এবং ব্রাসেলসেও ফ্লাইট পরিচালনা করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit