রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

হাসপাতালের জানালা থেকে পড়ে রুশ তেল ফার্ম প্রধানের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে রাশিয়ার লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মারা গেছেন। ৬৭ বছর বয়সী ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালের জানালা থেকে পড়ে গুরুতর আহত হলে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রের বরাতে খবরে আরও বলা হয়েছে, হাসপাতালের ষষ্ঠ তলার জানালা থেকে পড়েন ম্যাগানভ। কোম্পানিঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লুকোয়েল ব্যবস্থাপনার মধ্যে এই বিশ্বাসও আছে যে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। ম্যাগানভের সঙ্গে ভালো পরিচিতি থাকা দুই ব্যক্তি বলেছেন, তিনি আত্মহত্যা করতে পারেন না।

মস্কোর পুলিশ ঘটনা তদন্ত করবে কিনা রয়টার্স এমন প্রশ্ন করলে তারা রুশ তদন্ত কর্তৃপক্ষের কাছে প্রশ্ন স্থানান্তর করেন। তবে রাশিয়ার কেন্দ্রীয় এই কমিটি তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেয়নি।

রাভিল ম্যাগানভ দুই বছর আগে লুকোয়েলের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি ১৯৯৩ সালে বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন। 

চলতি বছরের মার্চের দিকে যুদ্ধে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন ম্যাগানভ। ইউক্রেনে মস্কোর অভিযান চলা অবস্থায় তিনি সর্বশেষ শীর্ষ ব্যক্তি, যার রহস্যজনক মৃত্যু হলো। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit