বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ভাড়া কমানোর প্রথম দিনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ জ্বালানি তেলের মূল্য কমানোর পর কমানো হয়েছে পরিবহনের ভাড়াও। আর বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে এই ভাড়া। কিন্তু প্রথম দিনে অনেকেই নতুন ভাড়া কার্যকর না করায় জরিমানা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি জায়গায় অভিযান কার্যক্রম পরিচালনা করেন বিআরটিএর ওই আদালত। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে মোট ৮৪টি মামলায় মোট তিন লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদের মধ্যেঅতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের মামলা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

এদিকে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।

বাস কন্ডাক্টররা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে। যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন।

কিউএনবি/বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit