রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ভারতের চার শহরে কমল গ্যাসের দাম, সর্বোচ্চ মূল্যহ্রাস কলকাতায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চার শহরে বাণিজ্যক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির তেল বিপণন সংস্থাগুলো (ওএমসি)। সব মেট্রো শহরে ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম প্রযোজ্য হবে। সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতাতে। এ ছাড়া রাজধানি দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতেও কমানো হয়েছে এই গ্যাসের দাম। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ রুপি। ১০০ রুপি কমে এখন তা হয়েছে ১৯৯৫.৫০ রুপি। দিল্লিতে এর দাম ছিল ১৯৭৬.৫০ রুপি। বর্তমান দাম কমে দাঁড়িয়েছে ১৮৮৫ রুপি। এ ছাড়া মুম্বাইতে ৯২.৫০ রুপি এবং চেন্নাইয়ে ৯৬ রুপি কমেছে।

ছোট-বড় রেস্তোরাঁগুলোতেও রান্নার কাজে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে একটু স্বস্তি দেখা যাবে সাধারণ মানুষের জীবনে। মে মাস থেকে শুরু করে এই নিয়ে পর পর পাঁচ মাস বাণিজ্যক গ্যাসের দাম কমানো হলো ভারতে। ১৯ মের তথ্য অনুযায়ী বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ২৩৫৪ রুপি। পরে জুন মাসে কমে তা হয় ২২১৯ রুপি। জুলাই মাসে আরো কমিয়ে করা হয় ২০১২.৫০ রুপি। গত মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়ে ১৯৭৬.৫০ রুপি নির্ধারণ করা হয়। বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের দাম কমানো হলেও বাড়িতে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি।

সূত্র : আনন্দবাজার 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit