রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

জাপানের অংশীদারিত্ব অনুমোদন দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাখালিন-২ তেল ও গ্যাস প্রকল্পে জাপানের অংশীদারিত্ব অনুমোদন দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের মিতসুবিশি কপসও বৃহস্পতিবার জানিয়েছে সাখালিন-২ প্রকল্পে তাদের ১০ শতাংশ অংশীদারিত্ব অনুমোদন করেছে মস্কো। জাপানের মিটসুইয়ের ১২.৫ শতাংশ অংশীদারিত্ব অনুমোদনের একদিন পরই মিতসুবিশি এই ঘোষণা দিল। এই প্রকল্পে দুইটি সংস্থাকেই সমর্থন দিচ্ছে জাপান সরকার। 

রাশিয়ার এই অনুমোদনের পর বৃহস্পতিবার জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এই সিদ্ধান্তটি আমাদের দেশের স্থিতিশীল শক্তি সরবরাহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে সাখালিন-২ কাজ একটি নতুন রাশিয়ান ফার্মে হস্তান্তর করছে মস্কো। এর ফলে এরপর থেকে বিদেশি স্টেকহোল্ডারদের তাদের স্বার্থ বজায় রাখার জন্য অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

জাপান ইউক্রেনের যুদ্ধের জন্য মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দুটি জাপানি ট্রেডিং হাউস রাশিয়ার শক্তি প্রকল্পে অংশীদারিত্ব বজায় রাখবে। বিদ্যুৎ সরবরাহ সুরক্ষিত রাখার জন্যই এশিয়ার দেশটি এই সিদ্ধান্ত নিচ্ছে। জাপানের মোট তরল তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদার ৯ শতাংশ আসে রাশিয়া থেকে। রাশিয়া থেকে জাপানে আসা প্রায় পুরো গ্যাসই জোগান দেওয়া হয় সাখালিন-২ থেকে।  সাখালিন হচ্ছে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাশিয়ার একটি দ্বীপ। জাপান থেকে সাখালিনের অবস্থানগত দূরত্বও খুব বেশি দূরে নয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit