শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

এবার যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীন তাইওয়ানের আশেপাশে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনাও স্থগিতের ঘোষণা দেয়। তবে এবার সেই আলোচনা ফের শুরুর জন্য ওয়াশিংটনকে শর্ত বেঁধে দিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতমাসের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা পর্যায়ের আলোচনা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা, সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ সহযোগিতামূলক অভিযান, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, অভিবাসন এবং মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না বলে জানিয়েছিল চীন।  

জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কেরি মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। চীন বুধবার কেরির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে,  যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু আলোচনা পুনরায় শুরু করা পেলোসির তাইওয়ান সফরের ‘নেতিবাচক প্রভাব’ মোকাবেলায় ওয়াশিংটনের পদক্ষেপের উপর নির্ভর করছে। 

এ  ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পক্ষের উচিত তাইওয়ানে পেলোসির নেতিবাচক প্রভাব দূর করা। এটা চীন-যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সহযোগিতার একটি অপরিহার্য শর্ত। চীন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit