সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশি টিকটকারদের সঠিক পথ দেখাবে ‘ক্রিয়েটর পোর্টাল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর পোর্টাল’ চালু করেছে টিকটক। 

টিকটক অ্যাকাউন্টে @bdtiktokcreators নামে এটি পাওয়া যাবে। এতে সিরিজ ভিডিও হিসেবে পাওয়া যাবে নানা ধরনের গাইডলাইন, টিপস এবং ট্রিকস। 

এর মাধ্যমে ক্রিয়েটররা নানামুখী গল্প বলতে, কমিউনিটি গড়ে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

এটি টিকটক কমিউনিটির গাইডলাইনগুলোর উপর একটি বিশদ মডিউলে অন্তর্ভুক্ত করবে, যাতে বাংলাদেশি ক্রিয়েটররা তাদের দর্শকদের জন্য কনটেন্ট তৈরির সময় সেগুলো আরও ভালোভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন। 

এটি শুধু কনটেন্টের মানই উন্নয়নই করবে তা না, সেই সাথে একটি নিরাপদ স্পেসে টিকটক ব্যবহারকারীরা যাতে বিভিন্ন ধরনের বিনোদন এবং সৃজনশীলতার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, তাও নিশ্চিত করবে। 

টিকটকের এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বাংলাদেশে টিকটক ক্রিয়েটর পোর্টাল চালু করতে পেরে আনন্দিত। এটি একটি অনলাইন হাব, যেখানে টিকটক ক্রিয়েটরদের জন্য থাকবে শিক্ষামূলক ভিডিও তৈরির বেসিক উপায়, তাদের দর্শকদের সঙ্গে সংযোগ এবং তাদের ভিডিওকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার নানা কৌশল। ভিডিও তৈরিতে উৎসাহী এবং দক্ষ ক্রিয়েটরদের জন্য কমিউনিটি ট্রেন্ড, শব্দ ও মিউজিকের ব্যবহার সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে সৃহজনশীল প্রবণতাগুলোকে স্পটলাইট করতে, কনটেন্ট তৈরিতে বৈচিত্র আনতেও সহায়তা করবে ক্রিয়েটর পোর্টাল।”

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit