শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সুজনের খোঁচার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীলংকার কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলংকা ও বাংলাদেশ।  তার আগেই কথার লড়াইয়ে মেতেছে দুই দল।

এ লড়াইটা শুরু করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।  মঙ্গলবার আফগানিস্তানের বোলাদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন তিনি।

শানাকার মতে, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো দুর্দান্ত বোলার নেই। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। এতেই থামেননি শানাকা। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ বলেও মন্তব্য করেছেন তিনি।  

শানাকার এমন চাঁছাছোলা মন্তব্যের পাল্টা জবাব সেদিন দেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।  একদিন পর অবশ্য মিরাজ বলেন, শানাকার এ ধরনের মন্তব্যের জবাব মুখে না দিয়ে মাঠেই দিতে চান টাইগাররা।

আজ এসেছে সেই সময়। তবে তার আগেই মুখেই জবাব দিয়ে বসলেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি খোঁচা দিয়ে বসলেন, বাংলাদেশ দলে দুজন বিশ্বমানের বোলার থাকলেও শ্রীলংকা দলে তো কোনো বোলারই দেখছেন না তিনি।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সংবাদ সম্মলেন বুধবার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’ 

সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলংকা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি করে লংকান কোচ। 

তিনি বলেন, ‘আমি এই মন্তব্য (সুজনের) জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকত না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’

গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের কাছে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit