সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি স্থগিত করতে ঐক্যমতে ইইউর ২৭ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়েতে ইউরোপীয় ইউনিয়নের আলোচনায় ২৭ জন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে ২০০৭ সালের ভিসা সুবিধা চুক্তি স্থগিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এদিকে ইউরোপীয় কমিশনকে রাশিয়ানদের জন্য বিদ্যমান ১২ মিলিয়ন ভিসার স্টক সম্পর্কে নির্দেশিকা নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (৩১ আগস্ট) প্যারাগুয়েতে আলোচনা শেষে এই ঘোষণা আসলো।

ইইউ মন্ত্রীদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের ঐক্যমতের ফলে রাশিয়ার নাগরিকদের ইইউ সদস্য দেশে নতুন ভিসার সংখ্যা কমবে।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগে থেকেই কিছু শ্রেণির রুশ নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা পাওয়া সীমাবদ্ধ ছিল।

জোসেপ বোরেল আরও বলেছেন, “মধ্য জুলাই হতে রাশিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে। এটা এই দেশগুলোর জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক এই প্রধান বলেন, “অনেক রুশ নাগরিক অবসর এবং শপিংয়ের জন্য ভ্রমণ করছে, যেন ইউক্রেনে যুদ্ধই নেই। এটা স্বাভাবিক হতে পারে না।”
সূত্র: সিএনএন, গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ১১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit