রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইউরোপে প্রধান গ্যাস পাইপলাইন পুরোপুরি বন্ধ করল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে সংস্কারের কথা। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে আগামী তিনদিন বিধিনিষেধ থাকবে।

মস্কো অবশ্য এ পাইপলাইনের মাধ্যমে আগেই গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল। তবে পশ্চিমারা গ্যাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে এনেছে তা প্রত্যাখ্যান করেছে পুতিনের দেশ।

এ পাইপলাইন উদ্বোধন করা হয়েছে ২০১১ সালে। এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১৭০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাঠানো যায় ইউরোপে।

এ পাইপলাইন জুলাইয়ে ১০ দিনের জন্য বন্ধ ছিল। তখনও বলা হয়েছিল সংস্কারের কথা।

রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ পাইপলাইনের মাধ্যমে এখন সক্ষমতার মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

জার্মানির নেটওয়ার্ক রেগুলেটরের প্রেসিডেন্ট ক্লাউস মুয়েলের বলেন, আমি মনে করি, আমরা এ ধাক্কা মোকাবিলা করতে পারব। আমি বিশ্বাস করি রাশিয়া শনিবার সরবরাহ শুরু করবে। তবে কেউ তা নিশ্চিতভাবে বলতে পারে না।

ইউরোপের নেতাদের ভয়, রাশিয়া গ্যাসের দাম বাড়াতে সরবরাহ বন্ধ রাখার মেয়াদ বাড়াতে পারে।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ৯.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit