বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

হংকংয়ের ক্রিকেটারদের অধিকাংশই পেশায় ক্রিকেটার নন!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে মাঠে নামছেন হংকংয়ের ক্রিকেটার। তবে মজার বিষয় হচ্ছে ভারতের মতো পেশাদার ক্রিকেট দলের বিপক্ষে এমন বিশ্ব আসরে খেলা হংকংয়ের ক্রিকেটারদের অধিকাংশই পেশায় ক্রিকেটার নন! দলটির বেশির ভাগ ক্রিকেটারই অন্য পেশার সাথে যুক্ত। চীনের এই স্বায়ত্তশাসিত অঞ্চলে ক্রিকেট খেলে মনের ক্ষুধা মেটানো যায় হয়তো, তবে পেটের ক্ষুধা নয়। এখনও হংকংয়ে পেশাদার রূপ পায়নি ক্রিকেট।

তাই দলটির কেউ করেন ব্যবসা, কেউ চাকরি, কেউ আবার করেন লেখাপড়া। তাই দল সম্পর্কে ইএসপিএনক্রিকইনফোতে বলতে গিয়ে হংকং জাতীয় দলের কোচ ট্রেন্ট জনস্টন বলেন ‘দলের তিন–চারজন ক্রিকেটার কোচিং পেশার সঙ্গে যুক্ত। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ফুড পান্ডা বা ডেলিভারো নামে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। দলের সহ-অধিনায়ক কিঞ্চিৎ শাহ করে জুয়েলারি ব্যবসা। স্কট ম্যাকচিনির নিজের ব্যবসা আছে, তাই তার ক্রিকেটে সময় দেওয়া নিয়ে ঝামেলা কম। ওপেনিং বোলার ইয়াং শাহ বিশ্ববিদ্যালয়ে পড়ে। এ ছাড়া কয়েকজন সরকারি চাকরিও করে।’

হংকংয়ের কোচ আরও বলেন, ‘গত তিন মাসে ক্রিকেট খেলতে গিয়ে অনেক কিছুই ত্যাগ করেছে তারা। তাদের পরিবারকে ধন্যবাদ দিলে সেটা কমই হবে। ক্রিকেটারদের স্ত্রী, প্রেমিকা, সন্তানেরা তাদের ঘরে ফেরার জন্য অপেক্ষা করছে। অথচ দলের একজনও কখনো বলেনি যে সে বাড়ি ফিরতে চায়। তাদের সঙ্গীরাও অসাধারণ কাজ করেছে, সংসারটা চালিয়ে নিচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit