বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। পাইপ লাইন পরিচালনকারী প্রতিষ্ঠান এন্তসোগ নিশ্চিত করেছে বিষয়টি। খবর আল জাজিরার। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় ইউরোপে মন্দা দেখা দেওয়া এবং অঞ্চলটির ধনী কিছু দেশে গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম জানায় তারা তিনদিনের জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস পাঠানো বন্ধ করে দেবে। ৩১ আগস্ট থেক ৩ সেপ্টেম্বর পর্যন্ত লাইনে রক্ষণাবেক্ষণ চালানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা। যদিও এ সময়টায় কোনো ধরনের রক্ষণাবেক্ষণ কাজ চালানোর কথা ছিল না। আর গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে ইলেকট্রিসিটির বাজারে আরও সমস্যা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এ বাজার দুরঅবস্থার মধ্যে আছে। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit