রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

জ্বালানি তেলের দাম কোথায় যাবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না: তৌফিক-ই-ইলাহী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।

তিনি বলেন, “অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।”

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে আশা করে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “আমেরিকা এ ব্যাপারে অবগত আছে।”

জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, “একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।”

তিনি বলেন, “রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।”

এ সময় জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন জানান, রাশিয়ার তেলের নমুনা পরীক্ষাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit