রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

তিতাসে নৌকা বাইচ ১১ সেপ্টেম্বর

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৯০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আগামী ১১ সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তারিখটি নির্ধারণ করা হয়। এ সময় জানানো হয়, নৌকা বাইচ নির্বিঘ্নে করতে নদী থেকে কচুরিপানা ও মাছের ঘের অপসারণ করা হবে।

দুপুরে হওয়া সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। 

সভায় জানানো হয়, ‘দারাজ’ নামে একটি প্রতিষ্ঠান নৌকা বাইচের স্পন্সর করবেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানিসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit