সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

রাশিয়ার হাতে ইরানের ড্রোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, রাশিয়ার হাতে এসে পৌঁছেছে ইরানের অস্ত্রবহনকারী ড্রোন। এগুলো ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে ইরানের বিমান ঘাঁটি থেকে ড্রোনগুলো বুঝে নেয় রাশিয়া। এরপর মধ্য আগস্টে কার্গো বিমানে করে এগুলো রাশিয়ায় নিয়ে আসা হয়। 

তারা আরও জানিয়েছে, রাশিয়ার কর্মকর্তারা এ মাসের শেষ থেকে এগুলোর ওপর নিজেদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। 

সিএনএন এর আগে জানিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন রাশিয়া ইরানের কাছ থেকে মোহাজের-৬ এবং শহিদ সিরিজের শহিদ-১২৯ এবং শহিদ-১৯১ ড্রোন কিনেছে এবং সেগুলো রাশিয়ায় নিয়ে এসেছে, যেগুলো খুব সম্ভবত ইউক্রেনে ব্যবহার করা হবে। 

এই দুটি ড্রোনই উচ্চক্ষমতা সম্পন্ন অস্ত্র পরিবহণ ও নজরদারি চালাতে সক্ষম। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের মাটিতে এখনো রাশিয়ার ড্রোন অপারেটররা সেগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। তাদের বিশ্বাস রাশিয়া এমন কয়েকশ ড্রোন আনার চেষ্টা চালাচ্ছে আকাশ থেকে হামলা চালাতে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইউক্রেনের ভেতর ব্যবহার করতে। 

ইরানের এসব ড্রোন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হিমার্স রকেট লঞ্চারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। কারণ হিমার্সের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রুশ সেনারা। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit