রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামে শব্দ দূষণ দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শব্দ দূষণের রোধে ভ্রাম্যমান আদালতে  ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট)  কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম  মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় এসব পরিবহনকে জরিমানা সহ হাইড্রোলিক হর্ণগুলি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পনিচালনায় নেতৃত্ব দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার ও রাসেল দিও। এ সময় জেলা  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  রেজাউল করিম  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের  একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  রেজাউল করিম জানান,  শব্দদূষণ (নিয়ন্ত্রণ)  বিধিমালা, ২০০৬ অনুযায়ী দুটি বাস ও ছয় টি ট্রাকের  ড্রাইভারকে পৃথকভাবে মোট চার হাজার দুই শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস  করা হয়। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit