বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে আখাউড়ায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগ। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়। আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় ‘আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে’ বলে সোমবার দুপুরে ঢাকায় দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবের দেওয়া এমন মন্তব্যের প্রতিবাদ জানায় দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।লিখিত বক্তব্যে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের নির্দের্শে আখাউড়ায় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলছে। আমরা কারও রাজনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়নি। প্রশাসনও কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি। 
আইনমন্ত্রীর নেতৃত্বে কসবা ও আখাউড়ায় আমরা সবাই শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি। কসবায় ফৌজদারি মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এখানে রাজনৈতিক কোন বিষয় নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit