শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আখাউড়ায় বিএনপির নেতার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ আটক ১

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহিন নামের একজন কে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট)  দুপুরের দিকে ৫ হাজার সয়াবিন তেল জব্দ করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার। এর আগে রোববার রাত ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ঢাকার রূপগঞ্জ থানা পুলিশ এ তেল গুলো জব্দ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার  জানান,  ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি চুরির মামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে চুরির ৫ হাজার লিটার তীর সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আমরা রূপগঞ্জ থানা পুলিশকে সহযোগিতায় করেছি মাত্র।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit