শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

পাল্টা আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি শুরু ইউক্রেনের সেনাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দুইজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, রুশ সেনাদের হাত থেকে নিজেদের দক্ষিণ দিকের অঞ্চল স্বাধীন করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। সামরিক ভাষায় যাকে বলা হয় ‘শেপিং’।

কোনো সামরিক অভিযান শুরু করার আগে এ চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। এর অংশ হিসেবে শত্রুপক্ষের অস্ত্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্র ভাণ্ডার এবং অনন্য বিষয়ের ওপর হামলা করা হয়। এরপর কাঙ্খিত লক্ষ্য অর্জনে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়। 

যে দুইজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য দিয়েছেন তারা জানিয়েছেন, ইউক্রেনের বহুল কাঙ্খিত পাল্টা আক্রমণ পরিচালনা করা হবে আকাশ ও স্থল ব্যবস্থার সমন্বয়ে। 

সোমবার সকালে ইউক্রেনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 
ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক সিএনএনকে বলেছেন, স্বাধীন করার লক্ষ্যে ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের সম্মুখভাগের বিভিন্ন দিকে আক্রমণ চালানো শুরু করেছে। অপারেশন শেষ হলে বিস্তারিত সব জানানো হবে। 

যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।  

এখন শোনা যাচ্ছে, সম্মুখভাগে যে রকম শক্তি নিয়ে রুশ সেনাদের থাকার কথা ছিল বর্তমানে তার অর্ধেক শক্তি আছে তাদের। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit