রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

৫০ বছর পর চাঁদে রকেট পাঠাচ্ছে নাসা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আজ সোমবার নতুন করে তাদের চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে। আর এর অংশ হিসেবে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে একটি রকেট পাঠাচ্ছে। এসএলএস নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বড় মহাকাশ যান। চাঁদে মানবজাতির অবতরণের ৫০ বছর পর আবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার এই প্রকল্পটির নাম আর্টেমিস।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসএলএস রকেটটি উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণ নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। যাত্রা শুরুর পর যানটি দুই ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে। নাসার কর্মকর্তারা মনে করছেন, এতে মূল প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই। এই রকেট একটি ক্যাপসুল বহন করবে। ক্যাপসুলটির নাম দেওয়া হয়েছে ওরাইয়ন। এই ওরাইয়ন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে।

তবে এই যাত্রায় কোনো মানুষ থাকবে না। সবকিছু পরিকল্পনামাফিক হলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলছেন, পর্যালোচনা থেকে আমরা কোনো নেতিবাচক ফলাফল পাইনি। এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভিন্নমতও তৈরি হয়নি।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit