বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে-গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অবশিষ্ট অভিযোগ গঠন শুনানি ৮ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অবশিষ্ট অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এদিন দুদকের আইনজীবী ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন জন্য শুনানি শেষ করেন। এরপর আসামি সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার আইনজীবী এহসানুল হক সমাজী তাদের নির্দোষ দাবি করে মামলার দায় হতে অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন।

তবে আসামি সুকুমার মৃধা ও  অনিন্দিতা মৃধার অব্যাহতির শুনানি না হওয়ায় আদালত অবশিষ্ট অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পিকে হালদার ছাড়া অন্য আসামিরা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা কারাগারে আটক রয়েছে।

২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। এরপর তদন্ত করে দুদক পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। দুকের অভিযোগপত্রে বলা হয়, পি কে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ৭৯০ শতাংশ জমি কিনেছেন। এই সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ৩৯১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী এই সম্পদের মূল্য ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে নিজের নামে তিনি জমি কিনেছেন ৪ হাজার ১৭৪ শতাংশ। এর দাম দলিলে দেখানো হয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৯৩০ টাকা। অথচ এই সম্পদের বর্তমান মূল্য ২২৮ কোটি টাকা। এ ছাড়া ধানমন্ডিতে পি কের নামে দুটি ফ্ল্যাট রয়েছে।

অভিযোগপত্রে আরো বলা হয়, প্রশান্ত তার নিকটাত্মীয় পূর্ণিমা রানী হালদারের নামে উত্তরায় একটি ভবন করেছেন। যার দাম ১২ কোটি টাকা। আর পূর্ণিমার ভাই উত্তম কুমার মিস্ত্রির নামে তেজগাঁও, তেজতুরী বাজার ও গ্রিন রোডে ১০৯ শতাংশ জমি কেনেন। যার বাজারমূল্য ২০০ কোটি টাকা। প্রশান্ত তার কাগুজে কম্পানি ক্লিউইস্টোন ফুডসের নামে কক্সবাজারে ২ একর জমির ওপর আটতলা হোটেল (র‌্যাডিসন নামে পরিচিত) তৈরি করেছেন। যার আর্থিক মূল্য এখন ২৪০ কোটি টাকা। এ ছাড়া পি কের খালাতো ভাই অমিতাভ অধিকারী এবং অনঙ্গ মোহন রায়ের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে ৪০৪ শতাংশ জমি কিনেছেন, এর দাম ১৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও কানাডীয় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যের বরাত দিয়ে দুদক প্রতিবেদনে বলেছে, পি কে হালদার ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তার ভাই প্রীতিশ হালদারের কাছে ১ কোটি ১৭ লাখ ১১ হাজার ১৬৪ কানাডীয় ডলার পাচার করেন। বাংলাদেশি টাকায় তা দাঁড়ায় প্রায় ৮০ কোটি টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit