সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘানার রাজধানী আক্রার চিড়িয়াখানায় সিংহের খাঁচায় কী ভাবে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরিণতিও হল ভয়ঙ্কর। সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু হল ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দু’টি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। 

শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে কী ভাবে সকলের চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit