বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

কসবায় ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সাত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৩ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। শনিবার মধ্যরাতে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের পাশে এ অভিযান চালানো হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ অভিযানে নেতৃত্ব দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মন্দবাগের মো. আবুল কালাম (৫০), বায়েকের আব্দুল হালিম ভূঁইয়া (৩৫), রঘুরামপুরের মো. হানিফ মিয়া (৪২), মো. লিটন মিয়া (৩৫), মো. হারিছ মিয়া (৩৪), সালদানদীর বাছির মিয়া (২৫), কামালপুরের রাজু মিয়া (২৩)। এ সময় আরো চারজন পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার আদালতে পাঠানো হয়।

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit