বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার   গ্রেপ্তার একজন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা খাগড়াছড়ির রামগড়ে ১৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রামগড় থানার পুলিশ। রোববার ২৮  আগস্ট ভোর ৪টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল খাগড়াছড়ি- রামগড় সড়কের নাকাপা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে জাম্বুরা ভর্তি (বাতাবিলেবু) একটি পিকআপে ফেনী ড-১১-০৫০৪ তল্লাশি চালিয়ে বাতাবি লেবুর বস্তার নিচে লুকিয়ে রাখা  ১০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে এবং মোঃ ইব্রাহিম মিয়া (২৪)  একজনকে আটক করতে সমর্থ হয়।

ইব্রাহিম মিয়ার বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে বলে জানা গেছে।  উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। রামগড় থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন মোস্তফা ও উপ পরিদর্শক মোহাম্মদ ইরফান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। রামগড় থানার ইন্সুপেক্টর (তদন্ত) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে রামগড় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।তিনি জানান এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামাল, পিকআপ ও আসামিকে কোর্টে সোপর্দ  করা হবে বলে তিনি জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit