শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

যেখানে পাকিস্তানের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান মহারণ আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। ভারত-পাকিস্তান ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। হাইভোল্টেজ এই ম্যাচে কোনো এক দলকে এগিয়ে রাখা সত্যিই মুশকিল। তবে বিশেষ একটি দিক দিয়ে পাকিস্তানের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। 

বড় আসরে পারফর্ম করার আগে প্রস্তুতি যথাযথ হওয়া দরকার। তবে প্রস্তুতি শুধু প্র্যাকটিস সেশনে নয়, বরং ম্যাচ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বলেই মত বিশেষজ্ঞদের। আর সেখানেই বিস্তর পিছিয়ে বাবর আজমরা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে। চলতি বছরে ভারত এখনো পর্যন্ত ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, পাকিস্তান সেখানে খেলেছে মাত্র ১টি টি-টোয়েন্টি। ম্যাচ প্র্যাকটিসের এই হিসাবে পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে। 

এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে ভারত বিভিন্ন কম্বিনেশনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তানের সামনে তেমন কোনো সুযোগ ছিল না। বাবর আজমরা চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই পরিসংখ্যানে কিছুটা হলেও পিছিয়ে থাকবে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে গত বছরের বিশ্বকাপের সাক্ষাতে দাপুটে ক্রিকেট খেলে পাকিস্তান। ভারতকে রীতিমতো ধসিয়ে দিয়ে ম্যাচ জিতে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। তবে সব কথার শেষ কথা হলো, নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলতে পারবে জয় তাদেরই হবে। সেক্ষেত্রে পরিসংখ্যান কোনো বিষয় নয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit