বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে ফের বদলে গেল ভারতের কোচ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের লড়াইয়ে নামার আগমুহূর্তে আবারও কোচ বদলে ফেলল ভারত! করোনায় আক্রান্ত হওয়া নিয়মিত কোচ রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার বদলি হিসেবে এশিয়া কাপে কোচ হিসেবে যাওয়া ভিভিএস লক্ষণ ফিরে যাচ্ছেন ভারতে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রাবিড়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তিনি দুবাই উড়ে গেছেন।

এশিয়া কাপের বাকি সময় দ্রাবিড়ের অধীনেই খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরু ফিরে ভারত “এ” দলের সঙ্গে যোগ দেবেন। ‘ উল্লেখ্য, নিউজিল্যান্ড “এ” দলের সঙ্গে ভারত “এ” দল ৩টি চার দিনের ম্যাচ এবং ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলবে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট থেকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন দ্রাবিড়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা তার শরীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। দ্রাবিড়ের দেহে করোনার মৃদু উপসর্গ ছিল। বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে ছিলেন, সুস্থ হলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। রোহিতদের প্রথম ম্যাচের আগেই তিনি দুবাই পৌঁছে যাওয়ায় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit