শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নেতৃত্বে কে এগিয়ে, রোহিত না বাবর? যা বললেন ইউনুস খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে আবেদনময় ও অগ্নিগর্ভ দ্বৈরথ ভারত-পাকিস্তান মহারণ। দুবাইয়ে আজ এই হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এশিয়া কাপ অভিযান। টি-টোয়েন্টি র্যাং কিংয়ে ভারত এখন বিশ্বের এক নম্বর দল, পাকিস্তান তিনে। এরই মধ্যে আলোচনায় এসেছে দুই দলের অধিনায়কের পারফরম্যান্স ও নেতৃত্ব গুণ নিয়ে।

টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের দিক থেকে ভারতের অধিনায়ক থেকে এগিয়ে বাবর আজম।  টি-টোয়েন্টি র্যাং কিংয়ের এক নম্বর ব্যাটার এখন পাকিস্তান অধিনায়ক। অন্যদিকে তেমন একটা পিছিয়ে নেই রোহিত শর্মা। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। এটি সহজেই বলা যায় যে, ব্যাটার হিসাবে কুড়ি ওভারের সংস্করণে কতটা দুর্দান্ত দুজনেই। কিন্তু পাকিস্তান-ভারত ম্যাচকে সামনে রেখে প্রশ্ন উঠেছে নেতৃত্বের দক্ষতায় কে এগিয়ে, রোহিত না বাবর? 

আর সেই প্রশ্নে রোহিত শর্মাকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক তারকা ইউনুস খান।  স্বদেশি বাবরের চেয়ে রোহিতকে অধিনায়ক হিসেবে বেশি যোগ্য মনে করছেন তিনি। পাকিস্তানি ব্যাটিং গ্রেট বললেন, ‘আমরা সবাই জানি, পারফরম্যান্সের বিচারে রোহিত ও বাবর তাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে নেতৃত্বে বাবরের চেয়ে এগিয়ে রোহিত। সে দীর্ঘদিন ভারতের হয়ে খেলছে। অনেক ভালো অধিনায়কের অধীনে খেলেছে। সেসব অভিজ্ঞতা রোহিতকে আরও ভালো করে তুলেছে।’

ইউনুস খান মূলত এ দুই অধিনায়কের নেতৃত্বে জয়-পরাজয়ের পরিসংখ্যানের দিকেই আলোকপাত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের নেতৃত্বে দুই টেস্টে দুই, ১৬ ওয়ানডেতে ১৩ ও ৩৫ টি ২০তে ২৯ জয় পেয়েছে ভারত। অন্যদিকে বাবরের নেতৃত্বে ১৩ টেস্টে আট, ১৮ ওয়ানডেতে ১২ ও ৪১ টি ২০তে ২৬ জয় পাকিস্তানের। জয়-পরাজয়ের শতকরা হারেও বাবরের চেয়ে এগিয়ে রোহিত। এছাড়া আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত, জিতেছেন পাঁচটি শিরোপা। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে তিনি খেলেছেন ৪১০ ম্যাচ। যেখানে সাত বছরের ক্যারিয়ারে বাবর খেলেছেন ২০৮ ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit