বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আজ রবিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাকাল শুরুর পর এই প্রথম কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসছে। বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। তবে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া আজ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন বলেও জানা গেছে।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদের (১) উপধারায় বলা হয়েছে, ‘কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং এ দুই পদের যেকোনোটি শূন্য হইলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ অধিবেশন চলমান না থাকিলে পরবর্তী প্রথম অধিবেশনে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করিবেন। ’

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১০ ধারায়ও একই কথা বলা হয়েছে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে একজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন অন্য একজন সংসদ সদস্য। তাঁর প্রস্তাবকে আরেকজন সংসদ সদস্য সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। কণ্ঠভোটে পাস হওয়ার মধ্য দিয়ে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে নতুন ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit