শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ : শানাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় ৫৯ বল হাতে রেখেই। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।

আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই। বাংলাদেশ দল সম্পর্কে কথা বলতে গিয়ে শানাকা জানান, ‘আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ। ‘

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। এশিয়া কাপে আজ রয়েছে একটি হাইভোল্টেজ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit