বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩২৩ জন করোনায় মারা গেলেন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ১০০ জনে। আজ শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন। এ সময় ৩ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত দুইজন পুরুষ, তাদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। মৃত দুইজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit