রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে বঙ্গবন্ধুকে নিয়ে ১২ ভাষায় কবিতাপাঠ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে “ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক কবিতাপাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালে যুক্ত হয়ে এ কবিতা পাঠের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপ-উপাচার্য (প্রশাসন) ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, ভারতের বিশিষ্ট বাচিকশিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়। উদ্বোধনী বক্তব্যে কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নিজের দুটি কবিতা পাঠ করেন।

একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায় ১২টি ভাষা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন কবি মৃত্তিকা চাকমা, মণিপুরী ভাষার কবি এ কে শেরাম, কবি বরেন্দ্র লাল ত্রিপুরা, গারো ভাষার কবি মতেন্দ্র মানখিন, কবি থিওফেল নকরেক, সাঁওতাল ভাষার কবি সুবোধ এম বাস্কে, কবি রিপ্রুচাই মারমা, কবি যুগলকিশোর কোচ, কুড়–খ ভাষায় কবি স্বপন এক্কা, কবি সোহেল হাজং, কবি রিপন বানাই, সাদ্রী ভাষায় কবি সনজিৎ কুমার সিংহ, চাকমা ভাষায় আনন্দ জ্যোতি চাকমা, ইংরেজি ভাষায় কবি আনিস মুহম্মদ, কবি মুহাম্মদ সামাদ, ত্রিপুরা ভাষায় লুনা ত্রিপুরা, হাজং ভাষায় রীতাশ্রী হাজং। 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit