সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ভোলাহাটে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মামা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৩ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাক প্রতিবন্ধি সৎ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মামাকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের সৎ মামা মৃতঃ রমজান আলীর ছেলে মোঃ হুমায়ন আহমেদ হুমা(৬২) ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ধর্ষিতা বাক প্রতিবন্ধি ভাগ্নি অভিযোগ করেন। বাক প্রতিবন্ধি ভাগ্নি শারীরিক ভাবে ইশারা ইংগিতের মাধ্যমে অভিযোগ করে বলেন, ধর্ষক মামা তাঁর বাড়ীতে কাজের কথা বলে নিয়ে যান। সে ঝাড়– দেয়ার সময় বাড়ীতে কেই না থাকার সুযোগে ১৮ আগষ্ট পিছন দিক থেকে ঝাঁপটে ধরে নংগ্ন করে ধর্ষণ করেন মামা। ধর্ষণের কথা কাউকে বললে চড়ধাপ্পড় মারার ভয়ভীতি দেখান বাক প্রতিবন্ধি ভাগ্নিকে।

পরে এদিন মামার বাড়ী থেকে পালিয়ে ২৬ বছর বয়সী প্রতিবন্ধি তাঁর সৎ মা ধর্ষক মামার বোনের কাছে গিয়ে ধর্ষণের কথা বলেন। তাঁর সৎ মা খবর পেয়ে মামার বাড়ী আসলে ভয়ে ধর্ষণের কথা বলতে পারেনি প্রতিবন্ধি বলে জানান তাঁর সৎ মা। ধর্ষিতার মা প্রতিবন্ধি নারীর ধর্ষণের ইশারা ইংগিতের ব্যাখা করে জানান, তাঁর বাক প্রতিবন্ধি মেয়েকে কাজের কথা বলে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করেছে সৎ মামা হুমায়ন। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলাম ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে বিচারের নামে কালক্ষেপন করেন। ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এঘটনা শুনার পর প্রতিবন্ধির সৎ মায়ের বাড়ীতে গিয়ে ধর্ষিতা প্রতিবন্ধির মায়ের সাথে কথা বলেছেন এবং তাঁর মেয়েকে ২৬ আগষ্ট হাজির হতে বলেছেন বলে জানান।

কিন্তু নির্ধারিত সময় দিয়েও কোন ব্যবস্থা না নিলে প্রতিকার চেয়ে ২৭ আগষ্ট ধর্ষিতা বাক প্রতিবন্ধি ভোলাহাট থানায় গিয়ে আইনের আশ্রয়ন চাইলে পুলিশ মামলা গ্রহণ করেন এবং এ দিন দুপুরে ধর্ষক মামাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক বলেন, মামলার ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit