বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে অটো-রিক্সাসহ কিশোর নিখোঁজের ৭ দিন পর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩২২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অটো-রিক্সাসহ নিখোঁজের সাত দিন পর আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে পুলিশ, ডিবি, সিআইডির স্থানীয় তদন্তের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে।আরিফ ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে গত ১৯ আগষ্ট শুক্রবার বিকালে তার বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরত আসেনি। নিখোঁজ এর ব্যাপারে ছেলের বড় বোন ঝর্ণা আক্তার ২০ আগষ্ট (শনিবার) ডোমার থানায় একটি সাধারন ডায়েরী করেন।পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী খবর দিলে সেখানে যাই। ওই সেচপাম্প ঘরটি হতে অনেক দূর্গন্ধ বের হচ্ছিল। দরজা খুলে দেখা যায়, মরিচের শুকনো গাছ দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা। শুধু দু’টি পা বের হয়ে আছে। পুলিশ, ডিবি, সিআইডি যৌথভাবে মরদেহ স্থানীয় তদন্ত করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত মরদেহ দেখে কেউ চিনতে না পারলেও সেখানে পড়ে থাকা স্যান্ডেল ও ঘড়ি দেখে গত ২৯ তারিখ অটো রিক্সাসহ নিখোঁজ হওয়া কিশোর আরিফের বোন ঝরনা আক্তার প্রাথমিকভাবে সনাক্ত করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে স্যান্ডেল ও ঘরি দেখে ঝরনা আক্তার নামে নারী তার নিখোঁজ ভাই বলে প্রাথমিকভাবে সনাক্ত করেছে। ময়না তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit