শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

৪০ বছর পর মাঠে বসে ঘরোয়া ফুটবল দেখার সুযোগ পেল ইরানি নারীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান এফসি তেহরানের আজাদী স্টেডিয়ামে খেলতে নামে। 

আর এ ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলেন ৫০০ জন নারী সমর্থক। এর মাধ্যমে গত ৪০ বছরে প্রথমবারের মতো মাঠে বসে ঘরোয়া ফুটবল ম্যাচ উপভোগ করেছেন ইরানি নারীরা। 
 
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ খবর জানিয়েছে। 

তবে মাঠে আসা এসব নারীরা পুরুষ সমর্থকদের সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি। তাছাড়া তাদের বসার জন্য গ্যালারির একটি কোণায় আলাদা ব্যবস্থা করা হয়েছিল। 

ইরানে নারীদের স্টেডিয়ামে যেতে বাধা দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের পর নারীদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় না। 

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে নারীদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান। তবে ঘরোয়া ম্যাচে একেবারেই কোনো অনুমতি দেওয়া হয় না। কিন্তু অবশেষে ৪০ বছর পর সেই বিরল সুযোগ পেলেন ৫০০ জন নারী ফুটবল সমর্থক। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit