শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দুর্গাপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন সাদেক সভাপতি, সেলিম সম্পাদক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার পৌরশহরের শিশু বিদ্যাপিঠ এডভান্সড মডেল স্কুল মিলনায়তনে ৩১সদস্য বিশিষ্টি এ কমিটি ঘোষনা করা হয়।জাতীয় শোকদিবস উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি কামনা করে এক দোয়া ও আলোচনা সভা শেষে স্বাশিপ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রুকন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদেক কে সভাপতি ও চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দুর্গাপুর উপজেলা কমিটি ঘোষনা করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাশিপ এর জেলা কমিটির সভাপতি একেএম ওবায়দুল্লাহ্, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রভাষক মোহন লাল বিশ্বাস, প্রধান শিক্ষক পল্টন হাজং, বাসন্তি রানী সাহা প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit