রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

রাশিয়া-ইউক্রেনের খাদ্যপণ্য আমদানিতে বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘বিশ্বের ২৪টি গ্লোবাল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে এই দুটি দেশ থেকে খাদ্য আমদানি করতে পারবে। ’আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত দেশের খাদ্য আমদানি ও মজুদ এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৈঠকে খাদ্যমন্ত্রীর সাধন চন্দ্র মজুমদার ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা সবাইকে জানাতে চেয়েছি রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। ’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওষুধখাতে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে এবং অন্যান্য খাত থেকেও যাতে ডলার আয় বাডানো যায় সে চেষ্টা করা হচ্ছে। ’

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা দেখতে থাকেন ধারাবাহিকভাবে গম চাল আসতে থাকবে। ’ তিনি আরো বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ওএমএসসহ খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে সুলভ মূল্যে চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগির চালের দাম কবে আসবে এবং বাজার স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit