বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘বুড়ো’ অ্যান্ডারসনের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৯ উইকেট শিকারের কীর্তি গড়েন এই ইংলিশ তারকা। বৃহস্পতিবার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টেস্টে খেলতে নেমেই নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। 

দেশের মাঠে টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করে ফেললেন ৪০ বছর বয়সী এই তারকা পেসার। এর আগে ভারতের মাঠে সর্বোচ্চ ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৯২টি টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশটি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন। 

সবচেয়ে বেশি ২০০টি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব নজির গড়েন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ইতোমধ্যে ১৭৪টি টেস্ট ম্যাচ খেলে দ্বিতীয় পজিশনে আছেন জেমস অ্যান্ডারসন।  ১৬৮টি করে টেস্ট ম্যাচ খেলে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit