শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

কক্সবাজারের ডিসিকে তলব, আদালত অবমাননার রুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২০৩ Time View

ডেস্কনিউজঃ অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদসংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট।

আদালত অবমানার অভিযোগে এক আবেদনের শুনানির পর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।

কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদকে আগামী ১৯ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে আদেশে।

এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা অমান্য করে সৈকত অবৈধভাবে দোকান বসানোর বিষয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ।

২০১১ সালে হাইকোর্টের দেওয়া এক রায়ে সমুদ্রসৈকতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনার কথা বলা হয়েছে ওই নোটিশে।

কিউএনবি/বিপুল/২৫.০৮.২০২২/ বিকাল ৩.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit