সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

স্ত্রীর সঙ্গে আরও ২৫ বছর কাটানোর ইচ্ছা অপূর্ণই থাকলো স্ট্যালোনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : সিলভেস্টার স্ট্যালোন এবং তার স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন চলতি বছরের মে মাসে বিয়ের ২৫তম বার্ষিকী আনন্দের সঙ্গে উদযাপন করেছিলেন। ৭৬ বছর বয়সী স্ট্যালোন জীবনের আরও ২৫ বছর জেনিফারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। জেনিফার তাতে সম্মতিও দিয়েছিলেন। বলেছেন, বাকিটা জীবন তিনি স্ট্যালেনের সাথেই কাটাতে চান। কিন্তু বছর না ঘুরতে জীবনের সব হিসেব এলোমেলো হয়ে গেছে। সংসার ভাঙছে তাদের। 

পিপল সাময়িকী জানিয়েছে, ৫৪ বছর বয়সী জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ফ্লোরিডার পাম বিচের একটি আদালতে শুক্রবার আবেদনটি করা হয়েছে। 

উল্লেখ্য, ১৯৮৮ সালে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি রেস্তোরাঁ থেকে সিলভেস্টার স্ট্যালোন এবং জেনিফার ফ্ল্যাভিনের সম্পর্কের সূত্রপাত। ১৯৯৭ সালে বিয়ে করেন তারা। সেই বিয়েকে বছরের সবচেয়ে আলোচিত বিয়ের তকমা দেওয়া হয়েছিল। সিলভেস্টার স্ট্যালোন এবং জেনিফার ফ্ল্যাভিনের সংসারে তিনটি সন্তান আছে। 

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit