মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

রুশ টিভি অভিনেত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত তরুণী সাবেক টিভি অভিনেত্রী আনাস্তাসিয়া কোচারভেই। কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি। 

বুধবার বিষয়টি নিশ্চিতে আনাস্তাসিয়ার পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছিল পুলিশ।

রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট বলছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অর্ধনগ্ন অজ্ঞাত এক তরুণীর লাশ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে।

তদন্ত কর্মকর্তারা জানান, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু।

এ তরুণী সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই বলে দাবি করছেন তার বন্ধুরা। তারা বলছেন, ২৮ বছরের এ অভিনেত্রী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ।

ওলেসিয়া মালিবু নামে আনাস্তাসিয়ার এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় লেখেন— ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল সে। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিল।

তিনি আরও লিখেছেন, কয়েক সপ্তাহ আগে মস্কোয় নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে সেন্ট পিটার্সবার্গে চলে গিয়েছিলেন আনাস্তাসিয়া। সেখানে যাওয়ার পর ফোনে তার সঙ্গে কথা হয়। তখন ওকে স্বাভাবিকই লাগছিল। তবে আমি জানতাম ওর পরিণতি কী হতে যাচ্ছে।

২০১৮ সালে রিয়েলিটি শো ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি অ্যাসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেত্রীর বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে।

সূত্র: আরটি নিউজ

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit