বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইনকে হাইকোর্টে তলব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক ‍নিউজ : আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে হাইকোর্ট তলব করেছেন। আগামী ২৮ আগস্ট তাকে সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ অমান্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. দেওয়ান এম আবু ওবাঈদ হোসেন (সেতু)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

এর আগে সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষে হাইকোর্ট আদেশ দেন। তবে সে আদেশ প্রতিপালন না করায় প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit