শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ

বাবরকে আউট করতে দরকার ‘জাদুকরি ডেলিভারি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজম। চলতি বছরে ৮টি ওয়ানডে খেলে ৮৪ গড়ে ৫৮৮ রান করেছেন বাবর। যার মধ্যে একটি ছাড়া বাকি সাতটিতেই ৫০ পার করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্লেষকরা। 

বাবর আজমকে আউট করতে বোলারদের কী করা দরকার, এমন এক প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস বলেন, আমি নিশ্চিত নই যে ওকে কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে বাবরই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেওয়া। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না। নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেটের তিন সংস্করণে সাড়ে ছয় হাজারের বেশি রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১৭৭ উইকেট শিকার করে ২০১১ সালে অবসর নেন স্টাইরিস। 

বাবর আজমকে আউট করার কৌশল জানাতে গিয়ে স্টাইরিস বলেন, আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো ছক্কা হবে। এ রকম বিশেষ ডেলিভারি দেওয়ার ঝুঁকিটা নিতে হবে। বাবর যে মাপের ব্যাটসম্যান, তাকে আউট করার এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit