বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বরখাস্ত করা হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে সব ধরনের সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন। খবর রয়টার্সের।

থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী সব মিলিয়ে আট বছর শাসন করতে পারবেন। প্রায়ুথ চান-ওচার বিরোধীদের দাবি তার আট বছরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার আট বছর দেশ শাসনের মেয়াদের আইনগত বাধ্যতা পর্যালোচনা করার জন্য একটি আবেদনের শুনানির সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার তাঁকে বরখাস্ত করা হয়।

খবরে বলা হয়, বিরোধী দলগুলোর একটি আবেদনের প্রতিক্রিয়ায় সাংবিধানিক আদালত এ পদক্ষেপ নেন।

এখন উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, শুনানিতে ৯ জন বিচারকের মধ্যে ৫ জন বিচারক তাকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ভোট দেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেন ৪ জন বিচারক।

এদিকে ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান-ওচা।

জান্তা প্রধান হিসেবে তিনি পাঁচবছর থাইল্যান্ডের সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

একটি জরিপে দেখা গেছে থাইল্যান্ডের দুই-তৃতীয়াংশ মানুষ চান প্রায়ুথ চান-ওচাকে যেন সরিয়ে দেওয়া হয়। তার অধীনে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে থাইল্যান্ডের অর্থনীতি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/বিপুল/২৪.০৮.২০২২/সন্ধ্যা ৬.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit