শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ

‘সবার মুখ বন্ধ হয়ে যাবে’: কোহলি ইস্যুতে রবি শাস্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের মিশনে ভারত, আর তাদের প্রথম লড়াইটাই চির বৈরি পাকিস্তানের বিপক্ষে। তবে সেই লড়াইয়ের গল্প ছাপিয়েও অনেকের চোখ বিরাট কোহলির দিকে। ২০১৯ সাল থেকে কোন সেঞ্চুরি হাঁকাতে পারেননি বিরাট, নেই স্বভাবসুলভ ফর্মেও। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন বিরাট এশিয়া কাপেই তার স্বভাবসুলভ ফর্ম ফিরে পাবেন। এবার তেমন আশার বাণীই শোনালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

রবির দাবি ‘বিরাট মেশিন, তিনি ক্ষুধার্ত এবং ধৈর্য্যশীল।’

রবি বলেন, ‘গত তিন বছর ধরেই আলোচনা হচ্ছে, বিশ্বের শীর্ষে থাকা খেলোয়াড় উইলিয়ামসন, বাবর, কোহলি, জো রুট, ডেভিড ওয়ার্নার; সব ফরম্যাট মিলিয়ে বিরাট এদের চেয়ে তিনগুণ ম্যাচ বেশি খেলেছেন। যখন বিরাট ৯৫০ ম্যাচ খেলেছে, তখন বাকিরা খেলে মোটে ৪০০, মানে তার অর্ধেক।’ ‘তার মতো ফিট ক্রিকেটার ভারতে একজনও নেই, কেউ তার চেয়ে বেশি পরিশ্রমও করে না। তার বয়সী কোনও ক্রিকেটারও তার মতো ফিট নেই।’

বিরাটের মন ঠিক ফ্রেমে থাকলেই তিনি আবার নিজেকে ফিরে পাবেন বলে মনে করে শাস্ত্রী।

রবি আরও মনে করেন, এশিয়া কাপের প্রথম ম্যাচে বিরাট একটা হাফ সেঞ্চুরি হাঁকালেই সবার মুখ বন্ধ হয়ে যাবে। তার দাবি, বিরাট তার সময় মতোই জেগে উঠবেন।

বিরাট কোহলিকে নিয়ে মানুষের হতাশা প্রসঙ্গে রবি বলেছেন, মানুষের স্মৃতি খুবই সীমাবদ্ধ, দুদিনেই সব ভুলে যায়।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/বিকাল ৪.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit