সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

নরসিংদী থেকে অপহৃত স্কুল ছাত্রী, ময়মনসিংহ থেকে উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে নরসিংদী পুলিশ সুপারের  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।এর আগে গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত রোববার বিকেলে রায়পুরার লোচনপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারে করে অপহরণ করা হয় দশম শ্রেণির এক ছাত্রীকে। পরদিন স্থানীয় বখাটে হিসেবে পরিচিত জীবন মিয়া নামে একজন এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন অপহরণের শিকার স্কুল ছাত্রীর বাবা।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জীবন মিয়াকে। গ্রেপ্তারকৃত জীবন মিয়া (১৯) রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় অপর অজ্ঞাত চার অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit