শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ

আমিই সর্বকালের সেরা অফস্পিনার : গেইল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : মারকুটে ব্যাটিংয়ের জন্য ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। সেই গেইলই কিনা নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করে বসলেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই। ’

ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল, ‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরনো রূপে ফিরতে হবে আমাকে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit