মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ইউক্রেনে আগ্রাসনের সমালোচনা করায় রুশ রাজনীতিক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ যুদ্ধের সমালোচনা করায় দেশটির একজন রাজনীতিককে আটক করেছে রাশিয়া। 

রুশ ওই রাজনীতিক ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক রুশ ওই রাজনীতিকের নাম ইয়েভজেনি রোইজম্যান। তিনি রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরের সাবেক মেয়র।

রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে— ইউক্রেনে সামরিক অভিযানের সমালোচনা করায় ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত রাজনীতিবিদ ইয়েভজেনি রোইজম্যানকে আটক করা হয়েছে। 

ইয়েকাতেরিনবার্গ নিরাপত্তা পরিষেবার বরাত দিয়ে রুশ এই বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে রোইজম্যানের বিরুদ্ধে তদন্ত চলছে।

রয়টার্স বলছে, রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে কয়েকজন মুষ্টিমেয় সমালোচক রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ইয়েভজেনি রোইজম্যান। ২০১২ সালে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একাধিক বড় বিক্ষোভের পর মেয়র পদে জয়ী হন তিনি।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/বিকাল ৩.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit