বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

‘কর্মঘণ্টা কমলেও সেবায় ঘাটতি হবে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা কমিয়ে সময়সূচি এগিয়ে আনা হলেও নাগরিকদের সেবায় কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার সকালে নতুন অফিসসূচি শুরুর দিন সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ আশ্বাস দেন।

এতদিন অফিস শুরু হতো সকাল ৯টায়। নতুন নিয়মে বুধবার সকাল ৮টা থেকে অফিস শুরু হয়েছে। এদিন সকাল ৮টার কিছু আগেই সচিবালয়ে আসেন মন্ত্রী। একই সময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকেও সচিবালয়ে ঢুকতে দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, সেবা দেওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি, সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যেসব সেবা দেওয়া প্রয়োজন, তা এই নতুন সময়সূচিতেই সম্ভব।

অফিসের এই নতুন সসয়সূচি কতদিন অব্যাহত থাকবে জানতে চাইলে তাজুল বলেন, সেটি নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি।

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন দেশের নেওয়া পদক্ষেপের উদাহরণ টেনে তিনি বলেন, ইউরোপসহ অনেক দেশে শপিংমল ৬টার মধ্যে বন্ধ হয়ে যায়। এশিয়াতেও কোনো কোনো জায়গায় ৬টা বা ৮টায় বন্ধ করে।

সরকার আরও কোনো উদ্যোগের কথা ভাবছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের যতগুলো সুযোগ আছে সবই নেওয়া উচিত। যত বেশি বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করতে পারি তা হলে উৎপাদনে মূল্য কম পড়বে। অপচয় কখনই সমর্থনযোগ্য নয়। অপচয় করলে জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আমাদের অপচয় বন্ধ করতে পারলে ভালো।

বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত ‘হতে পারে’।

তিনি বলেন, বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় সরকারি অফিস যদি আগে বন্ধ হয়, ব্যাংক আগে বন্ধ হয়, স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে।

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে তাজুল বলেন, যুদ্ধের কারণে খাদ্যদ্রব্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে, মারত্মাক চাপ পড়েছে জ্বালানির ওপর।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit